বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:২১
১৫৮
ব্রিটিশ কাউন্সিলের ‘আইইএলটিএস প্রাইজ ২০২৩’ পেলেন সাত বাংলাদেশী। সম্প্রতি ব্রিটিশ কাউন্সিলের ‘আইইএলটিএস প্রাইজ ২০২৩’ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এই বার্ষিক প্রতিযোগিতার মাধ্যমে আইইএলটিএস পরীক্ষার্থীদের ৫ হাজার পাউন্ডের আর্থিক সহায়তা দেয় ব্রিটিশ কাউন্সিল। ইংরেজিভাষী বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে টিউশন ফিতে সহায়তা করতে এই আর্থিক অনুদান প্রদান করা হয়।
এই বছরের প্রতিযোগিতা বাংলাদেশ, পাকিস্তান, চীন, জাপান, হংকং, ইন্দোনেশিয়া, কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, নেপাল ও শ্রীলঙ্কার আইইএলটিএস পরীক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল।
প্রতিযোগিতামূলক আবেদন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে মোট সাতজন বিজয়ী নির্বাচিত হয়েছে। বিজয়ীরা হলেন- মাইশা মালিহা (প্রথম), আশিক ভূঁইয়া (দ্বিতীয়), অনামিকা পূজা (দ্বিতীয়), আহসান সাকিব (তৃতীয়), এম এ শাদাব সিদ্দিকী (তৃতীয়), প্রবাহ বিশ্বাস (তৃতীয়) ও আলভীর হাসান (তৃতীয়)।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর পরিচালক টম মিশশা এ বছরের আইইএলটিএস প্রাইজ বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা করবে এই পুরস্কার। এছাড়া নতুন দেশ ভ্রমণ, নতুন সংস্কৃতির সাথে পরিচিত হওয়া এবং বৈশ্বিক আইইএলটিএস কমিউনিটির অংশ হওয়ার সুযোগ পাবেন বিজয়ীরা।
আইইএলটিএস প্রাইজ, আবেদনপ্রক্রিয়া ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আগ্রহীরা এই ঠিকানায় (https://takeielts.britishcouncil.org/take-ielts/studz-work-abroad/ielts-priæe) ভিজিট করতে পারেন।
সুত্র বাসস
ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু
যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম
দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা
ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত
ভোলায় নানান আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
মনপুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
চরফ্যাশন জাতীয় আইনগত সহায়তা দিবসে পালিত
ভোলার পশ্চিমাঞ্চলে তেঁতুলিয়া নদীর ভাঙনের মুখে শতাধিক পরিবার
চ্যানেল ওয়ানের আনুষ্ঠানিক পূর্ণযাত্রা ভোলায় প্রত্যাশা আর সম্ভাবনার বার্তা
ভোলায় ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক