হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২৩ রাত ০৮:৪৩
৪৪০
হাসনাইন আহমেদ মুন্না : জেলায় আজ নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৩ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জয়িতা অন্মেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। বক্তব্য রাখেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন, দৌলতখান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, নারী নেত্রী হোসনে আরা চিনু, ভোলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাভ অপু, লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হোসনে আরা বেগম, নারী উদ্যেক্তা সাথী বেগম।
এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, বেগম রোকেয়া আমাদের মাঝে একজন কালজয়ী নারী হয়ে আছেন। তিনি বহু বই লিখে গেছেন। যা নারীদের এখোনো পথ দেখায়। নারীর ক্ষমতায়ন, উন্নয়ন ও অধিকার আদায়ের ক্ষেত্রে বেগম রোকেয়া একটি মডেল। তাই আমাদের নারী সমাজকে মহিয়শী নারী বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করতে হবে। সকল বাঁধা বিপত্তি পেড়িয়ে নারীদের আরো বেশি আত্বপ্রত্যয়ী হয়ে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি।
পরে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী, সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ও শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী এমন পাঁচ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচজন ও সদর উপজেলা পর্যায়ে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে মানববন্ধন ও র্যালির আয়োজন করা হয়।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত