অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে কৈশোরকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মতবিনিময় সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৩

remove_red_eye

৪৪৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও অধিকার  বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে ভোলার চরফ্যাশনে প্রশাসেনর ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়।ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম এর যৌথ আয়োজনে ও নারীপক্ষের অধিকার এখানে, এখনই (জঐজঘ-২) প্রকল্প সহযোগীতায় সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় চরফ্যাশন  অফিসার্স ক্লাবে  এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হুসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ নুরনবী,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার  খলিলুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা   মো: শাহে আলম।
এসময় আরো বক্তব্য রাখেন চর মাদ্রাজ ইউনিয়ন সচিব মেহেদী হাসান আলম,পরিবার কল্যাণ পরিদর্শকদের (এফপিআই) আহাদ আলী,ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর  চরফ্যাসন উপজেলার সভাপতি মনির আসলামী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু। অনুষ্ঠানের সঞ্চালনা করে তারুণ্যের কন্ঠস্বরের চরফ্যাশন উপজেলার ভলেন্টিয়ার তরিকুল  ইসলাম।
 সভায় চরফ্যাশন উপজেলার ৪টি ইউনিয়নের এফপিআই সদস্য,ইউনিয়ন সচিব,সাংবাদিক,তারুণ্যের কন্ঠস্বরের উপজেলার স্বেচ্ছাসেবকরা এসময় উপস্থিত ছিলেন।  
এসময় বক্তরা  বলেন, ২০৪১ সালে উন্নয়নশীল বাংলাদেশ গড়ে তুলতে হলে  হলে কিশোর- কিশোরীদের  কৈশোরকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। প্রত্যান্ত এলাকার অভিভাবকরা তাদের মেয়েদের নিরাপত্তার কথা চিন্তা মেয়েদের বাল্য  বিয়ে দিয়ে থাকে। ফলে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য  ব্যহত হয়। তাই মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচিতে বয়ঃসন্ধিকাল, মাসিক, যৌন ও প্রজননস্বাস্থ্য এবং অধিকার বিষয়ক সঠিক ভাবে পাঠদান নিশ্চিত করার কথা জানান। পাশাপাশি ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে কিশোর কিশোরী কর্নার কেন্দ্রিক সেবাদান কারীদের আন্তরিক হওয়ার কথা বলেন।
বক্তারা কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় বাল্যবিবাহ রোধ করতে পারলে প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবে বলে মতামত প্রকাশ করেন।
তাই এ বিষয়ে সরকার ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য  এই প্রকল্পের মাধ্যমে চরফ্যাশন উপজেলার তরুণরা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যৌনতা সম্পর্কে সিদ্ধান্ত ও নিজেদের চাহিদা অনুযায়ী অধিকার আদায়ে দাবী করতে পারবে।  এই প্রকল্পের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে সহকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়মিত পর্যবেক্ষণ,তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরি করা হয়। স্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সেবার মান উন্নয়নে প্রতিষ্ঠান ভিত্তিক কমিটির সচল ও সক্রিয় করণ করা হয়ে থাকে। এছাড়াও তরুণদের বিষয় ভিত্তিক দক্ষতা বৃদ্ধি করা হয়। ভোলা সদর  বোরহানউদ্দিন ও  চরফ্যাশন উপজেলার তরুনদের দক্ষতা ও প্রজনন স্বাস্থ্যসেবা ও সেবার মান বৃদ্ধিতে কাজ করে থাকেন।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...