অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলায় স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০২৩ রাত ১০:০৫

remove_red_eye

৩৭২

বাংলার কন্ঠ প্রতিবেদক : শিশু ভিত্তিক সংগঠন স্বপ্নদ্বীপ খেলাঘর আসর, ভোলা এর আয়োজনে শনিবার অনুষ্ঠিত হলো সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা। স্বপ্নদ্বীপ খেলাঘর আসর ভোলা এর সভাপতি প্রফেসর পারভীন আখতারের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ রায় চৌধুরী। তিনি বলেন, খেলাঘর বাংলাদেশ বিনির্মাণের অংশীদার।  বাঙালি স্বত্ত্বা জাগ্রত করেছিল খেলাঘর।  শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাঘর বিগত দিনের মত আগামীতেও নিরলস পরিশ্রম করে যাবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া, স্বপ্নদ্বীপ খেলাঘর আসর ভোলা এর সহ সভাপতি খালেদা খানম, হোসনে আরা চিনু, অসীম সাহা প্রমুখ। স্বপ্নদ্বীপ খেলাঘর আসর ভোলা এর সাধারণ সম্পাদক নাসির লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠানে ঘোষণা পত্র পাঠ করেন  সংগঠনের সাংগঠনিক সম্পাদক আসমা আক্তার সাথী।  ভোলা জেলা খেলাঘরের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কর্মশালায় সাংগঠনিক আলোচনায় অংশ নেন উত্তম ঘোষ, রেহানা ফেরদৌস,  ভাস্কর মজুমদার,  কাজি নাসিমা শিরিন তুলি, লুৎফুন নাহার, আমেনা আহসান স্মৃতি, তাপস কুমার মজুমদার, আফসানা ইনাসহ আরও অনেকে।
কর্মশালায় প্রশিক্ষকরা জানান, খেলাঘর নেতা নেত্রী নয়, কর্মী তৈরি করে। খেলাঘর আত্মপরিচয় তৈরি করতে সহায়তা করে। দেশপ্রেমকে জাগ্রত করে আলোর পথে পরিচালিত করে শিশুদের।  একজন সফল নাগরিক তৈরির জন্য লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডের কোনো বিকল্প নেই।
কর্মশালা শেষে আগামী ফেব্রুয়ারিতে সম্মেলনের জন্য প্রফেসর পারভীন আখতারকে চেয়ারম্যান করে সম্মেলণ প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...