অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলার মেঘনায় জালপাতা নিয়ে সংঘর্ষে আহত-২০

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৩৩

remove_red_eye

৩৯২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা নদীতে জালপাতা ও আধিপত্ত বিস্তার নিয়ে দুই গ্রুপ জেলের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৮ জনকে ভোলা আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাংচুরের পর ডুবিয়ে দেয়া হয়েছে একটি জেলে ট্রলার।

আহতরা জানান, শুক্রবার ১১ টার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের আবু মুসা মাঝির জেলে ট্রলার পাশবর্তী মদনপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনায় জাল ফেলে। এসময় মনদনপুর ইউনিয়নের ভুট্টোর নেতৃত্বে একদল তাদের উপর হামলা চালিয়ে তাদেরকে মারধর করে। ভুট্টো তারকাছে থাকা পিস্তল দিয়ে ভয়ভীতি দেখিয়ে আবু মুসার ট্রলারের ৬ জেলেকে আটক করে। ভুট্টো মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু’র  অনুসারী।  আটকের খবর পেয়ে ধনিয়ার তুলাতুলি খাট থেকে মুসা মাঝির বড়ভাই বশির মাঝিসহ তার আটক জেলেদের আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে গেলে তাদের মদনপুরের জেলেদের দ্বিতীয় দফা মারামারি হয়। মদনপুরের জেলেরা সংখ্যা বেশি থাকায় ভাংচুরের পর বশির মাঝির একটি ট্রলার ডুবিয়ে দিয়েছে। এসময় ধনিয়ার বশির মাঝি গ্রæপের ১৮ জন ও মদনপুর চেয়ারম্যান গ্রুপের ২ জন আহত হয়।

 ভোলা সদর মডেল থানার এস আই শেখ সাহিদুর রহমান জানান, মেঘনার মাঝ নদীতে আধিপত্ত বিস্তার ও মাছ ধরা নিয়ে নান্নু গ্রæপ ( নাছির উদ্দিন নান্নু) ও বশির গ্রæপের মধ্যে মারামারি হয়। আহতদের উদ্ধার চিকিৎসার জন্য হাসপাতাল পাঠিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...