বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২৩ সকাল ০৯:০৪
৪০১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কয়েক হাজার নেতাকর্মী ,সমর্থক ও সাধারণ মানুষ প্রায় ২০ কিলোমিটার সড়কের দু’পাশে দাঁড়িয়ে তাদের প্রিয় নেতা উন্নষত্তরের গণঅভূত্থানের মহানায়ক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী,আওয়ামীলীগের উপষ্টো পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপি কে ফুলের শুভেচ্ছা জানান। এসময় মানুষের ভালো বাসায় সিক্ত হন তিনি। বুধবার বিকালে লঞ্চ যোগে ঢাকা থেকে ভোলার ইলিশা লঞ্চঘাটে এসে তোফায়েল আহমেদ পৌছলে তাকে অভিন্দন জানাতে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের ঢল নামে। এ সময় ভোলার ইলিশা ঘাটে নানা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। এসময় এক ধরনের উৎসব আমেজ বিরাজ করে। তোফায়েল আহমেদকে শুভেচ্ছা জানাতে এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন, ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হামিদুল হক বাহালুল , মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি দোস্ত মাহামুদ, সহ-সভাপতি এডভোকেট জুলফিকার আহমেদ, সহসভাপতি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম ,জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজু, পৌর আওয়ামী লীগের সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামসহ ১৩ ইউপি চেয়ারম্যান ও জেলা , উপজেলা , ইউনিয়নের নেতৃবৃন্দ। তিনি বৃহস্পতিবার ভোলা-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়নপত্র জমা দিবেন।

এ ছাড়াও ভোলা-২ আসনের বর্তমান সংসদ সদস্য আলী আজম মুকুল ও ভোলা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন পুনরায় দলীয় মনোনয়ন পাওয়ায় বুধবার তারা নির্বাচনী এলাকায় এলে তাদেরও ফুলেল শুভেচ্ছা জানান হাজারো নেতাকর্মী ,সমর্থক ও সাধারণ মানুষ। এসময় ভোলার ৪টি আসনে পুনরায় তোফায়েল আহমেদ,আলী আজম মুকুল, নুরুন্নবী চৌধুরী শাওন,আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ বর্তমান ৪ সংসদ সদস্যকে পুনরায় মনোনয়ন দেয়ায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীসহ এলাকাবাসী।
চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত