অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় মানুষের ভালোবাসায় সিক্ত তোফায়েল আহমেদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২৩ সকাল ০৯:০৪

remove_red_eye

৩৮৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কয়েক হাজার  নেতাকর্মী ,সমর্থক ও সাধারণ মানুষ  প্রায় ২০ কিলোমিটার সড়কের দু’পাশে দাঁড়িয়ে  তাদের প্রিয় নেতা উন্নষত্তরের গণঅভূত্থানের মহানায়ক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী,আওয়ামীলীগের উপষ্টো পরিষদের সদস্য  তোফায়েল আহমেদ এমপি কে ফুলের শুভেচ্ছা জানান। এসময় মানুষের ভালো বাসায় সিক্ত হন তিনি। বুধবার বিকালে লঞ্চ যোগে ঢাকা থেকে ভোলার ইলিশা লঞ্চঘাটে এসে তোফায়েল আহমেদ পৌছলে তাকে অভিন্দন জানাতে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের ঢল নামে।  এ সময় ভোলার ইলিশা ঘাটে নানা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। এসময় এক ধরনের উৎসব আমেজ বিরাজ করে।  তোফায়েল আহমেদকে শুভেচ্ছা জানাতে এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন,  ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হামিদুল হক বাহালুল , মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি দোস্ত মাহামুদ, সহ-সভাপতি এডভোকেট জুলফিকার আহমেদ, সহসভাপতি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,  মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার  মোঃ সফিকুল ইসলাম ,জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজু, পৌর আওয়ামী লীগের সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামসহ ১৩ ইউপি চেয়ারম্যান ও জেলা , উপজেলা , ইউনিয়নের নেতৃবৃন্দ। তিনি বৃহস্পতিবার ভোলা-১ আসনে নৌকা প্রতীকে  মনোনয়নপত্র জমা দিবেন।

এ ছাড়াও  ভোলা-২  আসনের বর্তমান সংসদ সদস্য আলী আজম মুকুল ও ভোলা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন পুনরায় দলীয় মনোনয়ন পাওয়ায় বুধবার তারা নির্বাচনী এলাকায় এলে তাদেরও ফুলেল শুভেচ্ছা জানান হাজারো  নেতাকর্মী ,সমর্থক ও সাধারণ মানুষ। এসময় ভোলার ৪টি আসনে পুনরায় তোফায়েল আহমেদ,আলী আজম মুকুল, নুরুন্নবী চৌধুরী শাওন,আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ বর্তমান ৪ সংসদ সদস্যকে পুনরায় মনোনয়ন দেয়ায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীসহ এলাকাবাসী।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...