অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

এ নির্বাচনে অনেক ভোট পড়বে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৩ বিকাল ০৪:৪৬

remove_red_eye

৩৯৮

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এ নির্বাচনে অনেক বেশি ভোট পড়বে। এতে করে নির্বাচনে গ্রহণযোগ্যতা আসবে। বুধবার (২৯ নভেম্বর) সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কাছে মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে সিলেটের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেন ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের নির্বাচনে অনেক ভোট পড়বে। তাতেই নির্বাচনে গ্রহণযোগ্যতা আসবে। কে আসলো না আসলো সেটা বিষয় না। জনগণ সঙ্গে আছে কিনা সেটাই দেখার বিষয়।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলনের নমুনা হলো রাতের অন্ধকারে লুকিয়ে আগুন জ্বালানো। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। দেশের মানুষকে নির্বিঘ্নে উৎসমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান।

মনোনয়নপত্র জমাদানকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ-সভাপতি কাউন্সিলর জগদীশ চন্দ্র দাসসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সিলেটের ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে এ পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছেন ৪৪ জন; তাদের মধ্যে জমা দিয়েছেন কেবল সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সুত্র জাগো

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...