ইসতিয়াক আহমেদ
প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৩ রাত ১১:৪৩
৪২০
ইসতিয়াক আহমেদ : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ভোলা জেলার পাশের হার ৮৪ দশমিক ৫৪ শতাংশ। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে ভোলা জেলার অবস্থান তৃতীয়।
রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ওয়েবসাইট ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশালের অধীনে ৬ জেলায় অনুষ্ঠিত ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮৫ দশমিক ৪৭ শতাংশ পাশের হারে ১ম অবস্থানে ঝালকাঠি, ৮৪ দশমিক ৫৬ শতাংশ পাশের হারে ২য় অবস্থানে বরিশাল এবং তৃতীয় অবস্থানে ভোলা।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্বোড সূত্রে জানা গেছে, ভোলা জেলায় গতবারের চেয়ে এবছর এইচএসসি পরীক্ষার্থী বৃদ্ধি পেলেও কমেছে পাশের হার ও জিপিএ-৫ এবং শততভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। গত বছর অর্থাৎ ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ভোলায় গড় পাসের হার ছিল ৯২ দশমিক ৯ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ৮ দশমিক ৩৬ শতাংশ কমেছে।
বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে ভোলা জেলার ১৯ টি কেন্দ্রে এবারের মোট পরীক্ষার্থী ছিল ১০ হাজার ৪শত ৯৬ জন যা গতবার ছিল ৯ হাজার ১শত ৮২ জন। পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছেন ১ হাজার ৩ শত ১৪ জন।
এই বছর ভোলায় শতভাগ পাশ করেছে জেলার লালমোহন উপজেলার গজারিয়া গালর্স স্কুল এন্ড কলেজ। ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ভোলায় শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান ছিল ৮ টি। সেই হিসাবে এবার শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান কমেছে ৭ টি। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় ভোলা জেলায় ৭শত ৫২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্র ২শত ৩২ জন এবং ছাত্রী ৫ শত ২০ জন।
২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ভোলায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী ছিল ১ হাজার ৯৭ জন। গতবছরের কমেছে ৩ শত ৪৫ জন।
বরিশাল শিক্ষাবোর্ডের অধিনে ভোলা জেলার ৫৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ হাজার ৪শত ৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এর মধ্যে ৫ হাজর ৯শত ১৬ জন ছাত্র এবং ৪হাজার ৫শত ৮০জন ছাত্রী। ভোলা জেলায় ৮ হাজার ৮শত ৭৩ জন পরীক্ষার্থী পাশ করেছে এর মধ্যে ছাত্র ৪ হাজার ৮শত ৪১ জন এবং ছাত্রী ৪ হাজার ৩২ জন।
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত