অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় অবরোধের সমর্থনে বিএনপি'র বিক্ষোভ মিছিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২১

remove_red_eye

৫৯৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে ৭ম দফায়  রবি ও সোমবার  দুই দিনের অবরোধের সমর্থনে ভোলায় জেলা বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করছে ভোলা জেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। শনিবার দুপুরে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে  নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে বরিশালের দালানের সামনে গিয়ে শেষ করে।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ভোলা জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম বলেন, বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। ভোলা জেলা বিএনপি একদফা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে রয়েছে। দাবি আদায় না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।
বিক্ষোভ মিছিলে ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিউর রহমান কিরণ, যুগ্ম আহŸায়ক কবির হোসেন, আব্দুর রব আকন, জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন, ভোলা সদর উপজেলা বিএনপি'র সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট সাজেদা চৌধুরী, ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আলামিন, সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক আলামিন হাওলাদার সহ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...