অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলার বিসিকে দ্রুত গ্যাস সংযোগ দেয়ার দাবী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৩ রাত ১০:৪৬

remove_red_eye

৩৪৯

মোঃ ইসমাইল : ভোলায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প এলাকায় গ্যাস সংযোগ না থাকায় ব্যবসায়ীরা কারখানাগুলোতে ব্যবহার করছেন বিদ্যুৎ। এতে অধিক টাকা খরচ হওয়ায় দূর চিন্তায় ভুগছেন ব্যবসায়ীরা। হারাচ্ছেন নতুন নতুন ব্যবসায়ী পরিকল্পনা।

বৃহস্পতিবার ( ২৩ নভেম্বর) দুপুরে ভোলা শহরের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প এলাকার একাধিক কারখানায় ঘুরে দেখা গেছে তারা বিদ্যুৎতের মাধ্যমে কারখানাগুলোতে মেশিন ব্যবহার করছেন। তবে তাদের দাবি গ্যাস সংযোগ থাকলে তাদের খরচ অনেকটা লাঘব হতো।

বিসমিল্লাহি প্রিন্টিং এন্ড প্যাকিজিং এর মালিক মো. কামরুজ্জামান জানান, তার কারখানায় দৈনিক ৮ জন শ্রমিক প্যাকিজিংয়ের কাজ করছেন। এতে তার কারখানা ছোট বড় মিলিয়ে ৪ টি মেশিন ব্যবহার হচ্ছে। সেই মেশিনগুলো চালানো হচ্ছে বিদ্যুৎতের মাধ্যমে। তাতে তার প্রতি মাসে বিদ্যুৎ বিল গুনতে হচ্ছে ২০ হাজার টাকা। এতে খরচ বাদ দিয়ে মাসে তেমন একটা টাকা ইনকাম হয় না।

তিনি আরও জানান, যদি গ্যাস সংযোগ থাকতো তাহলে কারখানা থেকে তিনি অনেক টাকা লাভবান হইতেন। এবং নতুন করে ফুট আইটেমের কারখানা দিয়ে এর ছেড়ে ৫০ গুন বেশি টাকা ইনভেস্ট করতেন। তার বর্তমান কারখানায় ৫ লক্ষ টাকা ইনভেস্ট রয়েছে।

আরও একাধিক কারখানার মালিকরা জামান, গ্যাস সংযোগ না থাকায় তাদের বিদ্যুৎ ব্যবহার করতে হচ্ছে। এতে তাদের গুনতে হচ্ছে অধিক টাকা। গ্যাস সংযোগ পেলে তারা নতুন নতুন ব্যবসা দেবেন।
ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির ভোলা জেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান জানান, ভোলার গ্যাস দিয়ে বরিশালসহ দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়ন দীর্ঘদিনের দাবি। এই গ্যাস দিয়ে ভোলা ও বরিশালে কলকারখানায় এবং আবাসিক খাতে গ্যাস সংযোগ দেয়ার বিষয়ে দাবি করছি।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন ভোলা জেলা কার্যালয়ের উপ- ব্যবস্থাপক মো. সোহাগ হোসেন জানান, গ্যাস সংযোগের বরাদ্দ পাস হয়েছে। শিগগিরই সংযোগ দেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...