বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২৩ রাত ০৯:৪৫
৪২২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের জনতা বাজারে আজহার মাঝির বাড়িতে বোমা বিস্ফোরণে একজন নিহত হওয়ার ঘটনায় ভোলা জেলা ছাত্রলীগ সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, বিএনপি দলীয়রা ত্রাস সৃষ্টি করতে এই কাজ করছে। ওই এলাকায় হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিনের বাড়ি। তারা বারবার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সুনাম বিনিষ্ট করতে চক্রান্ত করছে। পুলিশ সহ স্থানীয়দের ধারণা ওই বোমা বা ককটেল বাইরে থেকে নিক্ষেপ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় ভোলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে ভোলা জেলা ছাত্রলীগের রাইহান আহমেদ এসব কথা বলেন। অপর দিকে লালমোহনে বোমা বিস্ফোরনে একজন নিহত হওয়ার ঘটনায় লালমোহন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি আরো বলেন, বোমা বিস্ফোরনের ঘটনায় বিএনপি সহ একটি মহল ওই ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ স¤পাদক শরিফুল ইসলাম জয়ের স¤পৃক্ততার অভিযোগ করে। কিন্তু আমরা জেলা ছাত্রলীগ অতিদ্রæত স্থানীয় পর্যায়ে তদন্ত করে শেষে শরিফুল ইসলাম ভয়ের এই ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ধরনের স¤পৃক্ততার প্রমান পাই নি। তিনি জড়িত নয়। শরিফুল ইসলাম জয় গত ১৯ নভেম্বর ইং তারিখে বিকাল সাড়ে ৫ টায় লালমোহনের নাজিরপুর ঘাট হইতে গেøারি অব শ্রীনগর লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে এবং পরের দিন ২০ নভেম্বর ২৩ ইং তারিখে ভোরে ঢাকা পৌঁছায়। এ ঘটনার সাথে শরিফুল ইসলাম জয়ের কোনো স¤পৃক্ততার প্রমাণ পাওয়া যায় নি। গত সোমবার ঘটে যাওয়া বোমা বিস্ফোরণের ঘটনা খুবই দুঃখ জনক।
সাংবাদিক সম্মেলনে আরো উল্লেখ করা হয়, পুলিশ সহ স্থানীয়দের ধারণা ওই বোমা বা ককটেল বাইরে থেকে নিক্ষেপ করা হয়েছে। বিষয়টি তদন্তে প্রকাশ পাবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের বিশ্বাস প্রশাসন অতি দ্রæত এই ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনবেন। সাংবাদিক সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহামুদ হিমেল, ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নেওয়াজ শরীফ কুতুব,সাধারন সম্পাদ সালমান গোলদার,সহ সভাপতি আমিনুল ইসলাম,যুগ্ম সম্পাদক সিয়াম তালুকদার প্রমুখ। অপর দিকে লালমোহনে বোমা বিস্ফোরণে মনির বয়াতি নামে একজন নিহত হওয়ার ঘটনায় তার ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে মঙ্গলবার লালমোহন থানায় অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন, লালমোহন থানার ওসি এস এম মাহাবুব আলম। তিনি আরো জানান, মামলারর বিবরণে উল্লেখ করা হয়, দুস্কৃতিকারীরা রাতে আধারে বোমা নিক্ষেপ করে।এতে তার মৃত্যু হয়। এদিকে নিহতের ময়না তদন্ত শেষ তার মৃত দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ
বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’
কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত