লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৫৪
৫২২
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোসা. খাদিজা আকতার নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের লেজ ছকিনা এলাকায় এ ঘটনা ঘটে। শিশু খাদিজা আকতার ওই এলাকার মো. তুহিনের মেয়ে।
জানা যায়, মা-বাবার বিচ্ছেদের পর দাদা বাড়িতে থাকতো শিশু খাদিজা। সোমবার দুপুরের দিকে বাড়ির পুকুর পাড়ে খেলছিল সে। এ সময় ঘরে কাজ করছিলেন তার দাদি। কাজের ফাঁকে শিশু খাদিজাকে ডাক দেন তিনি। ডাকে সাড়া না দেওয়ায় তাকে খুঁজতে শুরু করেন দাদি। খোঁজাখুঁজির একপর্যায় বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে শিশু খাদিজাকে ভাসতে দেখে চিৎকার দেন তিনি। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ওই শিশুকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের চিকিৎসক শিশু খাদিজার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক