অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

আওয়ামী লীগের জন্মই হয়েছে মানুষের কল্যাণের জন্য: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০২৩ রাত ০৯:২২

remove_red_eye

৩৫৮

লালমোহন প্রতিনিধি :  ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের জন্মই হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষের সুখে-দু:খে পাশে থাকায় আওয়ামী লীগ এখন গণমানুষের ভরসার প্রতীক হয়ে উঠেছে। দেশের মানুষ এখন উন্নয়ন বলতে আওয়ামী লীগকেই বোঝে।

রোববার রাতে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মাস্টার বাজার এলাকায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতের লক্ষ্যে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি শাওন বলেন, কোনো ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সে নির্বাচনে দেশের জনগণই আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়ী করে আবারো রাষ্ট্র ক্ষমতায় বসাবে।  
ধলীগৌরনগর ইউনিয়ন উত্তর শাখা আওয়ামী লীগের সভাপতি মো. মাকসুদুর রহমান হাওলাদারের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...