লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০২৩ রাত ০৯:২২
৩৬৯
লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের জন্মই হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষের সুখে-দু:খে পাশে থাকায় আওয়ামী লীগ এখন গণমানুষের ভরসার প্রতীক হয়ে উঠেছে। দেশের মানুষ এখন উন্নয়ন বলতে আওয়ামী লীগকেই বোঝে।
রোববার রাতে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মাস্টার বাজার এলাকায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতের লক্ষ্যে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি শাওন বলেন, কোনো ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সে নির্বাচনে দেশের জনগণই আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়ী করে আবারো রাষ্ট্র ক্ষমতায় বসাবে।
ধলীগৌরনগর ইউনিয়ন উত্তর শাখা আওয়ামী লীগের সভাপতি মো. মাকসুদুর রহমান হাওলাদারের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত