অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় মুরগী পালন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০২

remove_red_eye

৩৯২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিলুপ্ত প্রায় দেশী মুরগী পালনে উদ্যোক্তা নিয়ে ভোলায় বিভিন্ন উপজেলায় দেশীয় মুরগী পালন বিষয়ক প্রকল্পের সমাপনি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে গ্রামীন জন উন্নয়ন সংস্থার আয়োজনে ভোলা জেলায় পরিবেশগত ভাবে দেশীয় পোল্ট্রি পালন ও বাজার সম্প্রসার উপ প্রকল্পটির সমাপনি কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান । গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক এডভোকেসি কমপ্লায়েন্স হুমায়ুন কবীর এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালক প্রশিক্ষন এডভোকেট বীথি ইসলাম। সঞ্চালনায় ছিলেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক (হিসাব এন্ড অর্থ) মোঃ মোস্তফা কামাল।  প্রকল্প সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রকল্পের ফোকাল পার্সন ডাঃ খলিলুর রহমান, মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন প্রকল্প ব্যাবস্থাপক মোঃ মিজানুর রহমান উদ্যেক্তাদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ হারুন অর রশীদ. ও নিশাত পারভিন।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সাসটেইনেবল এন্টার প্রাইজ প্রকল্পের আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা ২০২১সাল থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলার ১৩টি ইউনিয়ন ও দুটি পৌর এালাকায় দেশী মুরগি পালনে এক হাজার ক্ষুদ্র উদ্যোক্তাদের বিভিন্ন প্রশিক্ষণ, বিনামুল্যে দেশী মরগীর বাচ্চা বাচ্চা ফুটানোর মেসিন, জৈব নিরাপত্বা সামগ্রী, ও চিকিৎসা সোবা সহ বিভিন্ন উপকরন দিয়ে সহযোগিতা করেছে। ফলে বিলুপ্ত প্রায় দেশী মুরগী পালনে গড়ে উঠেছে বিভিন্ন উদ্যোক্তা। উদ্যোক্তাদের আশা প্রকল্পটি চলমান থাকলে দেশীয় পোল্ট্রি পালনে আরো ক্ষুদ্র উদ্যোক্তার সৃস্টি হবে। কর্মশালায় বিভিন্ন পোল্ট্রি খামারী , উদ্যোক্তারা অংশ নেয়।








চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...