অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন রোল মডেল: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৫৯

remove_red_eye

৩৬৮

লালমোহন প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করা হয়েছে। বর্তমান সরকারের আমলে যেকোনো দুর্যোগে দেশের মানুষ নিরাপদে থাকেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপে বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবিলায় রোল মডেল।
রোববার দুপুরে ভোলার লালমোহন প্রেসক্লাবের আয়োজনে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষকে পরাধীনতা থেকে মুক্ত করেছেন। বর্তমানে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের উন্নয়নে মহাকর্মযজ্ঞ চালাচ্ছেন। যা এখন বিশ্ববাসীর কাছেও স্বীকৃত। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কেউ আর বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি বাধাগ্রস্ত করতে পারবে না।
লালমোহন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম জনির সঞ্চালনায় এ সময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি এসএম মাহবুব উল আলম, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...