বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:১৬
৩৬২
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী অনেকেই ছিলেন, প্রধানমন্ত্রী অনেকেই আসবেন, তবে বদলে দেয়া বাংলাদেশের রূপকার একজন শেখ হাসিনাকে হাজার বছরেও পাওয়া যাবেনা।
প্রতিমন্ত্রী আজ রোববার দিনাজপুরের বোচাগঞ্জে সেতাবগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে সেতাবগঞ্জ পৌরসভাধীন ১৯টি উন্নয়ন কজের উদ্বোধন, ৪৪টি উন্নয়ন কজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে নেতৃত্ব তৈরি করার জন্য শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের বীজ বপন করতে হবে। শিক্ষকরা ছাত্রদের মধ্যে নেতৃত্ব গড়ে তোলার জন্য চেষ্টা করবেন। কারন নেতৃত্বের কোন বিকল্প নেই। "এই ভূখন্ডে আমরা অনেক নেতা পেয়েছি, অনেক সংগ্রাম হয়েছে, অনেক রক্ত দেয়া হয়েছে, কিন্তু আমাদের অধিকার প্রতিষ্ঠা হয়নি। কারণ নেতৃত্বের দুর্বলতা ছিল, নেতৃত্ব সঠিক ছিল না, পরিকল্পনা ভুল ছিল। সঠিক নেতৃত্বই সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাঙালির হাজার বছরের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নেতৃত্ব উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি আমাদেরকে আমাদের অধিকার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, আমাদের পরিচয় দিয়েছেন। যতদিন পৃথিবী থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের মাঝে, আমাদের নয়নের মাঝে জ্বলজ্বল করে আলোক বর্তিকা হয়ে থাকবেন। কারণ তিনি আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই বাংলাদেশে অনেক নেতৃত্ব এসেছে, সরকার প্রধান হয়েছেন, কিন্তু বাংলাদেশের এই পরিবর্তনটা কিন্তু কেউ দিতে পারেনি। আজকে বাংলাদেশ কোথায় চলে গেছে। ২০০৮ সালে এই বাংলাদেশ বদলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন বদলের সনদের কথা বলেছিলেন। আজ তিনি বাংলাদেশকে বদলে দিয়েছেন। চেনাই যায় না।
প্রতিমন্ত্রী বলেন, "মানুষের প্রতি তার যে ভালোবাসা, তার যে মমত্ববোধ, মায়া; এই একটি ঘটনা তা প্রমাণ করে। তিনি তার মমতার আঁচল দিয়ে এই বাংলাদেশকে ঢেকে রেখেছেন। শেখ হাসিনা যদি বাংলাদেশের সরকার প্রধান না থাকতেন, এই বাংলাদেশ দেউলিয়া হয়ে যেত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিশ্বাস্য দেশপ্রেমের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "তিনি নেতৃত্বে থাকলে ২০৪১ সালের অনেক আগেই দেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তর হবে।"
এই বয়সেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিশ্বাস্য পরিশ্রম করার ক্ষমতা, কর্মদক্ষতা এবং কর্মশক্তির কথা উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, "তিনি এই বয়সেও যে পরিশ্রম করেন তা চিন্তাও করা যায়। তার যে দায়বদ্ধতা মানুষের জন্য কিছু করার, এটা অসম্ভব।
এ সময় সেতাবগঞ্জে আরো একটি মাল্টিপারপাস অডিটোরিয়াম, শিল্পকলা কমপ্লেক্সসহ জনবান্ধব আরো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী।
সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডালিম সরকার, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুবক্কর সিদ্দিক রাসেলসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতারা অনুষ্ঠানে বক্তৃতা করেন।
প্রতিমন্ত্রী বিকেলে বিরল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে (ফুটবল খেলার মাঠ) সাতটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং যুব ও তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত