অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গ্রেপ্তার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৩ রাত ১১:২৬

remove_red_eye

৩৯৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: কবির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শহরে চরনোয়াবাদ কালীখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেনের নেতৃত্বে কালীখোলা এলাকা থেকে রাত ৮ টার দিকে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী একটি মিছিল বের করে। পুলিশ সেই মিছিল থেকে কবির হোসেনকে গ্রেফতার করে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, নাশকতার মামলায় কবির হোসেনকে পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে, রাত ৮ টার দিকে ভোলা ইলিশা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলমের নেতৃত্বে নেতা-কর্মীরা মশাল জ্বালিয়ে ঝটিকা একটি বিক্ষোভ মিছিল বের করে। অপরদিকে শহরের মহাজনপট্টি এলাকায় সেচ্ছা সেবক দলের সভাপতি খন্দকার আল আমিনের নেতৃত্বে ঝটিকা মশাল মিছিল বের হয়। এসময় তারা আগামী দুই দিনের অবরোধ সর্বাত্মক সফল করার স্লোগান দেন।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...