বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৮
৩৯৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলায় একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা খালি বাসে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে। চরফ্যাশন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে অগ্নিকাÐের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে বিএনপির ডাকে দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিন রবিবার সকাল থেকে ভোলা -চরফ্যাসন রুটে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও ভোলা -ঢাকা সহ বিভিন্ন রুটে নৌযান চলাচল করে।
ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা জানায়, চরফ্যাসন-চট্রগ্রাম রুটে চলাচলকারী যমুনা পরিবহন নামের একটি বাস নতুন বাস টার্মিনাল সংলগ্ন সড়কের পাশে রেখে শ্রমিকরা ঘুমাতে যায়। এ সুযোগে রাত সাড়ে ১১ টার দিকে দুর্বৃত্তরা ওই বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে চরফ্যাসন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অন্তত ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বাসটির লাইসেন্স নাম্বার ঢাকা মেট্রো (ব-১৪-০০২১)।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাখাওয়াত হোসেন আজ রবিবার সকালে জানান, দুর্বৃত্তদের বাসে আগুন দেয়ার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখানো কাউকে আটক করা সম্ভব হয়নি।এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে ।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত