বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২৩ রাত ১১:২৩
৩৫৩
মলয় দে : ভোলায় বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।এ দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ৪ নভেম্বর সকালে জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে বেলুন ও পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে সেখান
থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।পরে জেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান, ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, মো: ইউনুস, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম।
সভায় বক্তারা কর্মদক্ষতার ভিত্তিতে এলাকার আইনশৃঙ্খলা এবং অপরাধ দমনে সকলকে একযোগে কাজ করার আহŸান জানান।
এছাড়াও বক্তাগণ শহরে-গ্রামে, পাড়ায়-মহল্লায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোরগ্যাং এর বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং এর সদস্যদের প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
এছাড়াও অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো তরান্বিত ও বেগবান করার লক্ষ্যে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার ও সদস্যদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে এসময়,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মামুন অর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস ) আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মনপুরা প্রতিনিধি জানান \ ভোলার মনপুরায় সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাবাহ ও যৌতুক প্রতিরোধ বিষয়ক কমিউিনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এর আগে মনপুরা থানার ওসি’র নেতৃত্বে একটি র্যালি থানা কমপ্লেক্সে এর সামনে থেকে বের হয়ে সদর প্রদক্ষিন করে।
শনিবার দুপুর ১২ টায় মনপুরা থানায় এই কার্যক্রম অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
পরে থানা কার্যালয়ে ‘পুলিশ জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওসি জহিরুল ইসলামের সভাপিতত্বে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি তদন্ত শংকর তালুকদার, এসআই সাইদুল ইসলাম, এসআই ফিরোজ, এসআই সাগর, এএসআই মামুনসহ মনপুরা থানার পুলিশের সদস্যরা ও সাধারন জনতা।
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত