অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে বড় ভাইয়ের গাছ কেটে নিয়েছে ছোট ভাই

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২৩ রাত ১১:১৬

remove_red_eye

৪২২

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বড় ভাইয়ের লাগানো গাছ কেটে নিয়েছে ছোট ভাই। ভাইয়ের জমি রক্ষণাবেক্ষণের জন্য ঘরে বসবাস করা বোনের উপরও হামলা চালিয়েছে কাশেম নামের ওই ছোট ভাই। উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের সাতানি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  কেটে নেওয়া ৩টি গাছ স্থানীয় স্ব-মিলে ভাঙ্গাতে নিয়ে রেখেছে কাশেম। কাশেমের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ভাই নুরুল ইসলাম ও বোন জাহানারা। তারা জানান, বাবা জীবিত থাকাকালেই সব জমি বিক্রি করে গেছে অন্য মানুষদের কাছে। নুরুল ইসলাম ঢাকায় ব্যবসা ও কাজ করে টাকা জমিয়ে বাবার বিক্রি করা ৮ শতাংশ জমি ঘরসহ ফেরত নেন। ওই ঘরে থাকতে দেন বড় বোন জাহানারাকে। সেই ঘর ও জমি বাবার ওয়ারিশ দাবী করে ভাই কাশেম বারবার হামলা করছে বোনের উপর। এমনকি বোনকে মারধর করে ঘরও কুপিয়েছে বলে অভিযোগ করেছেন বোন জাহানারা।
বড় ভাই নুরুল ইসলাম জানান, বাবা আব্দুল মুনাফ প্রায় ২৮ বছর আগে মারা যায়। মা ১ বছর আগে মারা যায়। তারা মোট ৬ ভাই-বোন। বাবা মৃত্যুর আগেই বসতঘরসহ সব জমি বিক্রি করে গেছে। তাদের নামে কোন জমি ছিল না। পরে তিনি ঢাকায় কাজ করে টাকা জমিয়ে ঘরসহ ৮ শতাংশ জমি ফেরত নেন। ওই জমিতে বড় বোন জাহানারাকে তার পরিবার নিয়ে থাকতে দেন তিনি। এছাড়া আরো ২০ শতাংশ জমি কিনেন মামাতো বোন জামাইয়ের কাছ থেকে। সেখানে ছোট ভাই কাশেমের নামেও ১২ শতাংশ জমি কিনেন। ওই টাকাও ভাই নুরুল ইসলাম দেন। ক্রয় করা জমিতে একসাথে বাড়ি করেন তারা। কিন্তু কয়েক বছর পরই কাশেম বেঁকে বসে। সে বাবার বিক্রি করে যাওয়া ঘরসহ ৮ শতাংশ জমির ওয়ারিশ দাবী করে বসে। নিজের বোনকে ওই জমি থেকে তাড়াতে উঠে পড়ে লাগে কাশেম। এনিয়ে নুরুল ইসলাম প্রতিবাদ করলে তার উপরও জোর জবরদস্তি শুরু করে কাশেম। নুরুল ইসলাম জমি কিনে বাড়ি করলেও তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকেন। এই সুযোগে কাশেম তার ভাই নুরুল ইসলামের সম্পত্তি ভোগ করে আসছে। মা জীবিত থাকতেও ২৯টি গাছ কেটে নেয় কাশেম। সেসময় মা বাধা দিলে মাকেও মারতে চেষ্টা করে। মায়ের মৃত্যুর পর ওই জমি দেখাশোনা করার জন্য বোন জাহানারাকে দায়ীত্ব দিলে ওই বোনের উপরও হামলা করে। বোন অভিযোগ করেন, তার ভাই নুরুল ইসলাম বাবার বিক্রি করা জমি পূণরায় ক্রয় করে আমাদের থাকতে দিয়েছে। কিন্তু কাশেম জমি ও ঘর থেকে আমাকে তাড়াতে বারবার হামলা করছে। ঘর কুপিয়েছে। দখল করতে চাইছে। নুর ইসলামের পক্ষে কথা বলায় কাশেম তার ঘরে হামলা করেছে, ঘর কুপিয়েছে।  
এদিকে ভাই কাশেম জানান, তার সাথে ভাই-বোনদের কোন বিরোধ নেই। ভাই নুরুল ইসলাম তার পরিবার নিয়ে ঢাকা থাকে। কিছুদিন আগে সবাইকে নিয়ে বেড়াতে এসেছিল। তারা বোনের ঘরে উঠে। আমি আমার ঘরে আনতে গিয়েছিলাম। কিন্তু আসেনি। উল্টো আমাকে মেরেছে সবার সামনে। গাছ কাটা প্রসঙ্গে কাশেম জানান, আমার ভাইয়ের গাছ আমি কাটতেই পারি।  

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...