বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০২৩ রাত ০৯:৩৯
৫৩৭
মলয় দে : ভোলায় ৯ হাজার ৪শ' কৃষক ও কৃষাণী পেলো বিনামূল্যে গম, ভূট্ট, সরিষা, সূর্যমূখী, সয়াবিনসহ বিভিন্ন বীজ ও সার। সোমবার দুপুরের ভোলা সদর উপজেলার অডিটরিয়ামে মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষদ্র ও প্রান্তিক কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সার ও বীজ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন
ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকরা। এই সরকার কৃষির সমৃদ্ধির জন্য কৃষকদের কথা চিন্তা করে বিনামূল্যে সার বীজ দিয়ে যাচ্ছে। শুধু তাই নয় ভর্তুকি মূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতিসহ নানান সুবিধা দিচ্ছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজও কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
সদর উপজেলার নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আছাদুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক হাসান ওয়ারিসূল কবীর প্রমূখ।এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর এর প্রধান,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা ও কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানিয়েছেন, ভোলা সদরের ৯ হাজার ৪শ' জন কৃষক ও কৃষাণীদের মাঝে ২০ কেজি গম, ১০ ডিএপি সার, ২ কেজি ভূট্ট, ১ কেজি সরিষা, ১ কেজি সূর্যমূখী, ৮ কেজি সয়াবিন, ১০ কেজি চিনাবাদাম, ৫ কেজি মুগ ও ৮ কেজি খেশারীর বীজ বিতরণ করা হয়।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ
বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’
কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত