অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিন- লালমোহনে আ'লীগের মনোনয়ন প্রত্যাশীর কর্মসূচিতে উদ্বিগ্ন পূজা উদযাপন পরিষদ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে অক্টোবর ২০২৩ রাত ১০:৩৮

remove_red_eye

৫৭৭

লালমোহন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন ও লালমোহনে উন্নয়ন ও শান্তি সমাবেশের নামে পাল্টাপাল্টি কর্মসূচিতে উদ্বিগ্ন পুজা উদযাপন পরিষদ। চলমান শারদীয় দুর্গা পুজা উদযাপনের সময় ইঞ্জিনিয়ার আবু নোমান পক্ষের কর্মসূচি, মহড়া ও বহিরাগত অবস্থানের প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জননিরাপত্তা সচিব, মহা পুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত দরখাস্ত দিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদ।

শনিবার শারদীয় দুর্গা উৎসবের প্রথম দিনে উপজেলা দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুপন চন্দ্র মজুমদার প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্র জানাগেছে, বাংলাদেশ আওয়ামিলীগের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ভোলার লালমোহন এবং তজুমদ্দিনে উন্নয়ন ও শান্তি সমাবেশ চলমান রেখেছেন উপজেলা আওয়ামিলীগ ও সহযোগী সংগঠন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহণ করছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। যার অংশ হিসেবে ২০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ খাসেরহাট বাজারে শম্ভুপুর ইউনিয়ন আওয়ামিলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

এদিকে ২২ অক্টোবর লালমোহন তজুমদ্দিনে উন্নয়ন ও শান্তি সমাবেশের নামে কর্মসূচি দেন ভোলা-৩ থেকে আওয়ামিলীগ মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবু নোমান। ফলে লালমোহন তজুমদ্দিনে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠে।
এই পরিস্থিতিতে চলমান শারদীয় দুর্গাপূজা পালনে উদ্বিগ্ন হয়ে পরে দুই উপজেলার হিন্দু সম্প্রদায়। দরখাস্তে তারা উল্লেখ করেন, ২১ থেকে ২৪ অক্টোবর শারদীয় দুর্গা পূজা চলমান রয়েছে। আওয়ামীলীগ থেকে নতুন করে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবু নোমান শান্তি সমাবেশের নামে রাজনৈতিক কর্মসূচি দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। হোন্ডা মহড়া, বহিরাগতদের আনাগোনা ও বিভিন্ন গুজবে এলাকায় আতংকিত অবস্থার সৃষ্টি হয়। এমতাবস্থায় চলমান শারদীয় দুর্গা পূজা উৎসব নিয়ে উদ্বিগ্ন হয়ে পরে উপজেলা পূজা উদযাপন পরিষদ।

অভিযোগের বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, উর্ধতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবহিত করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

উপজেলা নির্বাহি অফিসার শুভদেব নাথ জানান,
উপজেলা পূজা উদযাপন পরিষদ পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন। ওসি তজুমদ্দিন থানাকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানাতে বলা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...