অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ক্ষমতার লোভে বিএনপি এখন বিদেশি প্রভু নির্ভর হয়ে পড়েছে : এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৩ রাত ১০:৫২

remove_red_eye

৩৭৪

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনকে চতুর্থবারের মতো আওয়ামী লীগকে উপহার দিতে চান এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। সকল ষড়যন্ত্র নস্যাত করে আবারো এই আসনে নৌকার বিজয় হবে বলে দৃপ্তবাক্যে উচ্চারণ করেন তিনি।
শুক্রবার সকালে লালমোহন শহরের চৌরাস্তা মোড়ে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে বক্তব্যে রাখেন এমপি শাওন। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের জনগণের প্রয়োজনে সবার আগে পাশে থাকছে। আওয়ামী লীগ মানুষের কল্যাণ করে। আওয়ামী লীগ শান্তি ও উন্নয়নের সরকার। তাই দেশ ও জনগণের প্রয়োজনে আওয়ামী লীগকেই আবারো রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে। লালমোহন উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে চৌরাস্তার মোড়ে অনুষ্ঠিত উন্নয়ন ও শান্তি সমাবেশে এমপি শাওন আরো  বলেন, বিএনপি উন্নয়ন চায় না, তারা চায় ক্ষমতা। ক্ষমতার লোভে তারা এখন বিদেশি প্রভু নির্ভর হয়ে পড়েছে। বিএনপি আবারও আগুন সন্ত্রাসের পাঁয়তারা করছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের সেই সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে সর্বদা প্রস্তুত রয়েছে।
লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...