বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:১৯
৪১১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)-কেএনআইচ-প্রচেষ্টা প্রকল্পের আয়োজনে সরকারি কর্মকর্তা, ইউনিয়ন নেতা এবং মিডিয়া রিপোর্টাদের সাথে বাৎসরিক শিক্ষা সহভাগিতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর)সকালে ভোলা সদর উপজেলায় পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো:মোশারেফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃদেলোয়ার হোসেন,ভোলা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম,ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির, উপজেলা কৃষি অফিসার এ.এফ.এম শাহাবুদ্দিন,ভোলা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসান প্রমুখ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন (সিআরএসএস)-কেএনআইচ-প্রচেষ্টা প্রকল্পের (পিএম) আগষ্টিন বৈরাগী,প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন (সিআরএসএস)-কেএনআইচ-প্রচেষ্টা প্রকল্পের ( পিও) নোয়েল রানা সাহা। এসময় আরো বক্তব্য রাখেন সোনিয়া বেগম,স্মৃতি আক্তার।অনুষ্ঠানের সঞ্চলনা করেন (সিআরএসএস)-কেএনআইচ-প্রচেষ্টা প্রকল্পের পিও অসীম কুমার দাস।
এই প্রকল্পের মাধ্যমে ২৪০০ হতদরিদ্র নারী সদস্য নিয়ে ১২০টি আত্ম-সহায়ক দল গঠন করা হয়।আত্ম-সহায়ক দলের সদস্যগণ নিজেরাই নিজেদের দল পরিচালনা করে থাকেন। প্রকল্পটির ৪টি সাব অবজেক্টিভ এর মাধ্যমে সকল কার্যক্রম সাজানো হয়েছে।আত্ম-সহায়ক দলগুলো পরিকল্পনা অনুসারে গুচ্ছ সংগঠন বা সিএলএ গঠন করবে চূড়ান্তভাবে তারা বৃহত্তর সংগঠন বা ফেডারেশন তৈরী করবে এবং এর মাধ্যমে তাদের সকল কার্যক্রম পরিচালনা করবে। এই প্রকল্পের মাধ্যমে ভোলা সদর উপজেলার ধনিয়া,চরসামাইয়া, পূর্ব ইলিশা ও পশ্চিম ইলিশা ইউনিয়নে কাজ বাস্তবায়ন করা হয়। এর মাধ্যমে নারীর ক্ষমতায়তন,পারিবারিক আয় বৃদ্ধি হবে পাশা পাশি নারীরা অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষমতায়তন বৃদ্ধি জন্য সহায়ক ভূমিকা পালন করে থাকে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ
বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’
কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত