অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

ঢাকা থেকে চরফ্যাশনে যাওয়া যাত্রীর মায়ের মৃত্যুর খবরে মানবিকতার নজির দেখাল লঞ্চ কর্তৃপক্ষ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৩ রাত ১০:১৬

remove_red_eye

৪১১

বাংলার কণ্ঠ ডেস্ক : ঢাকা-চরফ্যাশন রুটের যাত্রীবাহী লঞ্চ ফারহান-৬। এই লঞ্চে এক যাত্রী ১৬ অক্টোবর রাতে  ঢাকা থেকে যাচ্ছিলেন চরফ্যাশনের দিকে। রাত ১টার দিকে লঞ্চটি যখন চাঁদপুরের মোহনায় পৌঁছায়, সে সময় ওই যাত্রীর কাছে ঢাকা থেকে স্বজনদের ফোন আসে। ফোনে জানানো হয় তার মায়ের মৃত্যুর সংবাদ। মাথায় আকাশ ভেঙে পড়ল ছেলের। এ পরিস্থিতিতে কীভাবে রাতে মায়ের কাছে ছুটে যাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান ছেলে। কারণ নদীর মাঝ থেকে কোনো উপায় ছিল না ঢাকায় ফেরার। লঞ্চ ফিরবে ভোরে, তাও চরফ্যাশন। ওই যাত্রী তখন লঞ্চের স্টাফদের সঙ্গে যোগাযোগ করে মায়ের মৃত্যুর বিষয়টি জানান। মায়ের মৃত্যুর দুঃসংবাদটি হৃদয় স্পর্শ করে স্টাফদের। তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে কোম্পানির অপর একটি লঞ্চে উঠিয়ে দেন মা হারানো ওই যাত্রীকে।  
সোমবার (১৬ অক্টোবর) মধ্য রাতের এমনি মানবিক ঘটনার মুখোমুখি হয়েছেন ওই যাত্রী। লঞ্চ কর্তৃপক্ষের এমন মানবতা নাড়া দিয়েছে অন্যদেরও।  
ফারহান-৬ লঞ্চটির এক যাত্রী তজুমদ্দিনের বাসিন্দা সাদির হোসেন রাহিম বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে আমি ঢাকা থেকে লঞ্চে (ফারহান-৬) উঠি। মাঝ রাতে লঞ্চটির এক যাত্রীর মায়ের মৃত্যুর সংবাদ আসা হৃদয় বিদারক ঘটনা ও সেই যাত্রীর সহযোগিতায় লঞ্চ কর্তৃপক্ষের এমন মানবিকতা সত্যিই বিরল।  
ফারহান-৬ লঞ্চের স্টাফ সজিব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই যাত্রীর মায়ের মৃত্যুর খবর জানতে পেরে আমরা মাঝ নদীতে লঞ্চ থামিয়ে দেই। পরে ঝালকাঠি থেকে ঢাকামুখী একটি লঞ্চে তাকে উঠিয়ে দেওয়া হয়েছে।

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

টানা বৃষ্টির ভোগান্তি আর কতদিন?

টানা বৃষ্টির ভোগান্তি আর কতদিন?

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী

ভিসা পলিসি চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

ভিসা পলিসি চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

প্রধানমন্ত্রীর ওপর সন্তুষ্ট দেশের ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ

প্রধানমন্ত্রীর ওপর সন্তুষ্ট দেশের ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ

আরও...