বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:২৩
৩০৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় ৩৪ জেলেকে আটক করা হয়েছে। শনিবার রাত থেকে আজ রবিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ভোলার বিভিন্ন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে তাদের আটক করে কোষ্টগার্ড, নৌ-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে কারেন্ট জাল ও ইলিশ জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ভ্রম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হয়।
ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার ( অপারেশন)লে: হাসান মেহেদী জামান, আজ রবিবার সকালে কোষ্টগার্ডের একটি বিশেষ টিম ভোলার ইলিশা ও তুলাতুলি এলাকায় অভিযান চালিয়েছে। এসময় ওই এলাকায় মেঘনা নদী ছিল জেলে শূন্য। তারা ভোলায় দিনে ও রাতে অভিযান চালাচ্ছে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ রবিবার দুপুরে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশের সমন্বয়ে ভোলা সদর, দৌলতখান ও চরফ্যাশন উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ৩৪ জন কে আটক করা হয়। এনিয়ে ৪ দিনে মোট ৩৬ জেলেকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, ২৪ ঘন্টায় আটককৃত ৩৪ জনের মধ্যে ভ্রম্যমান আদালতের মাধ্যমে ২৮ জেলেকে জরিমানা, দুই জেলেকে ১৫ দিন কারাদণ্ড ও ৬ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। এসময় ৫৪ হাজার ৭'শ মিটার কারেন্ট জাল, ৮ টি নৌকা ও ১৯২ কেজি ইলিশ জব্দ করার পাশাপাশি ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অভিযানে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলার পাশাপাশি জব্দকৃত মাছ অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত