বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৩ রাত ০৯:২১
৪৪০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : " অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এ ¯ে¬াগানকে সামনে রেখে ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার সকালে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহার সভাপত্বিতে এতে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তামিম আল ইয়ামিন, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সরকার, জেলা ত্রান কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন, ফায়ার সার্ভিস ভোলা এর উপ সহকারী পরিচালক লিটন আহমেদ,ভোলা প্রেস ক্লাব সভাপতি এম হাবিবুর রহমান ,জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক কর্মসুচি এডভোকেট বীথি ইসলাম, গ্রামীন জন উন্নয়ন সংস্থার প্রকল্প পরিচালক পুস্টিবিদ মোঃ বাবুল আখতার সহ অন্যান্যরা।এ সময় বক্তারা দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি স¤পর্কে অবহিত করেন। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিনিধি সহ বিভিন্ন পেশার প্রতিনিধি অংশ নেয়।এর আগে ফায়ার সার্ভিস ভোলার আয়োজনে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।
লালমোহন প্রতিনিধি জানান \ ভোলার লালমোহনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অগ্নিকাÐ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। পরে সেখানে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সিপিপি সদস্যরাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত