বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২৩ রাত ১১:১৭
৮৫৮
মলয় দে : ১৯৯৬ সালের জাতীয় সংসদ উপ-নির্বাচনে ভোলা সদর আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লার ২৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভোলায় স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে জেলা আওয়ামী লীগের আয়োজনে এ স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ,সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ । এসময় তোফায়েল আহমেদ বলেন, ওবায়দুল হক বাবুল মোল্লার মত ভালো মানুষ আমাদের ভোলায় খুব কমই জন্ম গ্ৰহণ করেছে। তিনি অত্যন্ত ত্যাগী বিনম্র সৎ নিষ্ঠাবান একজন নেতা ছিলেন। প্রতিটি ক্ষেত্রে সে তার মেধা ও আনুগত্য দিয়ে সকলের মন জয় করে নিয়েছিল। যতদিন ভোলা থাকবে ততদিন ভোলার মানুষের মাঝে সে বেঁচে থাকবে। হামিদুর হক বাহালুল মোল্লার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,জেলা পরিষদ সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ মানুষ নজরুল হক গোলদার, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, মোঃ ইউনুছ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় স্মরণসভায় বক্তারা নিহত ওবায়দুল হক বাবুল মোল্লার স্মৃতি চারণ করে এবং আঁততায়ীর গুলিতে নিহত বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক বাবুল মোল্লার হত্যার কারীদের দ্রুত বিচারের জন্য দাবি করেন। পরে মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত