অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

বিরোধী দল যতোই লাফালাফি করুক কিছুই করতে পারবে না: তোফায়েল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:০৪

remove_red_eye

৫৬৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ,সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিরোধী দল যতোই লাফালাফি করুক না কেন তারা কিছুই করতে পারবে না। কারণ গত কয়েক বছর ধরে তারা একই কথা বলে যাচ্ছে। কিন্তু কোন লাভ হচ্ছে না। আগামীতেও কোন লাভ হবে না। আমরা আমাদের লক্ষে পৌছবো। আজ বুধবার সকালে তোফায়েল আহমেদ ভোলা পুলিশ সুপার কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বেলুন উড়িয়ে ফলক উন্মোচন করে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান । এসময় দোয়া মোনাজাত করা হয়। তোফায়েল আহমেদ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। বাংলার মানুষ জানে আগামী নির্বাচনে আবারও আওয়ামীলীগ বিজয়ী হবে। কে কি বললো না বললো,বিরোধী দল হিসাবে তারা তাদের বক্তব্য দিবেই। এটাই স্বাভাবিক। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। অনুষ্ঠানে ভোলা পুলিশ সুপার মো: মাহিদুজ্জামাননের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, সিভিল সার্জন কে এম শফিউল্লাহ,অতিরিক্ত পুলিশ সুপার মো:আসাদুজ্জামান, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানসহ অন্যান্যরা ।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...