অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলায় সরকারি কলেজ গুলোতে শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৩ রাত ১০:৪২

remove_red_eye

৩৬১

ক্যাডার বৈষম্য নিরসনসহ ৮ দফা দাবি

বাংলার কণ্ঠ প্রতিবেদক: আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনসহ ৮ দফা দাবিতে ভোলায় সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকরা লাগাতার ৩ দিনের কর্মবিরতি  শুরু করেছেন। ভোলা জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে ভোলা সরকারি কলেজে, শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ সহ জেলার বিভিন্ন উপজেলার সরকারি কলেজ গুলোর শিক্ষকরা এই কর্মবিরতি পালন করে। এতে করে কলেজে পাঠদান বন্ধ থাকায় শ্রেণী কক্ষগুলো ফাঁকা পড়ে রয়েছে। সকালে ভোলা সরকারি কলেজে কোন ক্লাশ না হওয়ায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে ফিরে যেতে দেখা গেছে। শিক্ষার্থীরা জানান , ক্লাস বন্ধ থাকায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা পিছিয়ে যাচ্ছে ।

আন্দোলনকারী শিক্ষকরা জানান, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজনসহ ৮ দফা দাবি আদায়ে ভোলা জেলা বিসিএস সাধারণ শিক্ষক সমিতির উদ্যোগে তারা ৩ দিনের কর্মবিরতি কর্মসূচি শুরু করেছেন। শিক্ষকরা জানান, আজকে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিলো কিন্তুু কোনো পরীক্ষা হচ্ছে না।আজকে ফরম পূরনের ও লাস্ট ডেট তাও আমরা করতে পারছি না। আমরা শিক্ষক সংকট নিরসন চাই আর শিক্ষক ক্যাডারে কেনো বৈষম্য থাকবে। সকল ক্যাডাররা সুযোগ সুবিধা সমান পর্যাদা পাওয়ার অধিকার আছে। জাতি গড়ার শ্রেষ্ঠ কারিগর যারা তারা কেনো বৈষম্যের স্বীকার হবে? আমরা বৈষম্য নিরসন চাই। আমরা ক্লাশে ফিরে গিয়ে পাঠদান শুরু করতে চাই।

 ভোলা সরকারি  কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর বলেন, অনেক সহকর্মীরা দীর্ঘদিন ধরে পদোন্নতির জন্য উপযুক্ত যোগ্যতা অর্জন করলেও তারা পদোন্নতি পাচ্ছেন না। এরকম অনেকগুলো দাবি নিয়েই আমাদের কর্মবিরতি। আমি আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী দ্রæত আমাদের এই দাবিগুলোর প্রতি সমর্থন দিয়ে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমে আমরা যাতে দ্রæত শ্রেনি কক্ষে ফিরে গিয়ে যাতে শ্রেনিকক্ষে পাঠদান ও আমাদের যে দায়িত্ব তা পালন করতে পারি। এ জন্য আমরা সকলে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...