অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে ১০ বছরের শিশু ধর্ষণের শিকার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:০৭

remove_red_eye

৩৮৫

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গছে। শুক্রবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুকে রক্তাক্ত অবস্থায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় লালমোহন থানায় মামলা করে শিশুর ফুফু সাহিদা বেগম। ঘটনার পরপরই ধর্ষণকারী হোসেনকে গ্রেফতার করা হয়।  
সাহিদা বেগম জানান, তার ভাতিজি জন্মের পর পরই পিতা কবির নিখোঁজ হয়ে যায়। এখন পর্যন্ত কোন হদিস পাওয়া যায়নি। মা শিলার পরে অন্য জায়গায় বিয়ে হয়। শিশুটি ছোট বেলা থেকেই চাচা রাসেলের কাছে থাকে। রাসেলকেই বাবা বলে ডাকে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে খাল পাড়ে যায় সে। এসময় পাশের বাড়ির নসুর ছেলে হোসেন একা পেয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি ফুফুকে ঘটনা জানালে হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ হোসেনকে গ্রেফতার করে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ এসএম মাহবুব উল আলম জানান, ধর্ষণের ঘটনায় তার ফুফু বাদী হয়ে মামলা করেছে। যেহেতু আসামী হোসেনকে গ্রেফতার করা হয়েছে ১৫ দিনের মধ্যেই এই মামলার চার্জসীট দেওয়া হবে। শিশুর মেডিকেল পরীক্ষার জন্য ভোলা পাঠানো হবে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...