অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় খেলার মাঠ আমার অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৩ রাত ০৮:৫৪

remove_red_eye

৫১০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় খেলার মাঠ আমার অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব শিশু দিবস শিশু অধিকার সপ্তাহ ২০২৩ এর সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসাবে মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি,ভোলার যৌথ আয়োজনে আমার কথা শোন (ছোটরা বলবে, বড়রা শুনবে) আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় শিশুরা “খেলার মাঠ আমার অধিকার” বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।
সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা  মুহাম্মদ আখতার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম। এসময় আরো উপস্থিত ছিলেন মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাহিদা পারভীন, সহকারী শিক্ষক মঞ্জু রানী সরকারসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
এসময় খেলার মাঠ আমার অধিকার শিরোনামে বক্তব্য রাখেন, ৭ম শ্রেনির শিক্ষার্থী ইসরাত জাহান ইমা ও তাসমিয়া হক।
শিশুরা তাদের বক্তব্যে বলেন, আমরা শিশুরা খেলাধুলার মাধ্যমেই বেড়ে উঠি। খেলার মাঠে উঠছে বিশালাকায় ইমারত, আমাদের খেলাধুলার সুযোগ কমতে কমতে আজ নেই বললেই চলে। আমরা বর্তমানে তাই সময় কাটাতে টেলিভিশন ও ইন্টারনেটে ছুটছি। শহরায়ন এর সাথে সাথে আমাদের খেলাধুলার সুযোগ ও তৈরী করতে হবে। নয়তো আগামীর বাংলাদেশে খেলাধুলা কী জিনিস শিশুরা তাই ভুলে যাবে।
এসময় শিশুরা জেলা প্রশাসক,পৌর মেয়র এর প্রতি অনুরোধ করে বলেন, শহরে শিশুদের খেলাধুলার স্থানে যেন কোন ভবন নির্মানে সকলকে নিরুৎসাহিত করা হয়।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে, প্রশাসন ও পৌর মেয়রকে শিশুদের এ অধিকার সংরক্ষনে এগিয়ে আসতে অনুরোধ করেন।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...