বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:৩৬
৪৩৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৩’র উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’র উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন। এতে আরো বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক সাবেকুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তারাই একদিন এই দেশের নেতৃত্ব দিবে। তাই শিশুদের দেশ প্রেমিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা অর্জন করে নিজেকে বিশ্ব প্রতিযোগিতায় প্রস্তুত করতে হবে। সে ক্ষেত্রে পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, শিশু অধিকার সপ্তাহ’র মধ্যে রয়েছে- ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘আমাদের দৃষ্টিতে স্মার্ট বাংলাদেশ’ বিষয়ক এক আলোচনা সভা। ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে নিরাপদ ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক অনুষ্ঠান। মাসুমা খানম মাধ্যমিক বিদ্যালয়ে ‘খেলার মাঠ আমার অধিকার’র উপর আলোচনা। চিত্রাংকন প্রতিযোগীতাসহ সপ্তাহব্যাপী নানা আয়োজন রয়েছে ।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত