অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় কোস্টগার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:৪১

remove_red_eye

৪৯৪



মলয় দে : ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন এর পক্ষ থেকে উপকূলীয় ও চরাঞ্চলের কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন এর আয়োজনে সকাল ৯ টায়  থেকে দিন ব্যাপী ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড মধ্য চন্দ্রপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ইয়াসমিন আক্তার, গাইনোকলজিস্ট এবং চিকিৎসা বিশেষজ্ঞ সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মোঃ জাহিদুল ইসলাম সেখানে উপস্থিত থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপকূলীয় এলাকার জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্টাফ অফিসার (অপারেশান্স) লেফটেন্যান্ট এম হাসান মেহেদী নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ক, অবৈধভাবে মৎস্য সম্পদ আহরণ রোধ, মাদকদ্রব্য পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান ও মানব পাচার রোধে জনসচেতনতা মূলক আলোচনা করেন।
উল্লেখ্য বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে  তারা বিভিন্ন ধরনের সহযোগিতামূলক কার্যক্রম চালিয়ে আসছে। তারা সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে প্রতিষ্ঠালগ্ন থেকে এখনো সেবা দিয়ে আসছেন।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...