অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে কৃষকলীগ নেতাকে পিটিয়ে রাস্তায় ফেলে গেলো দুর্বৃত্তরা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:৪৭

remove_red_eye

৩৯৭

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলা কৃষকলীগের সভাপতি মো. মোখলেছ বকশিকে পিটিয়ে অজ্ঞান করে রাস্তায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নোয়াব বকশি বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। বর্তমানে কৃষকলীগের ওই নেতা ঢাকার একটি বেসরকারি হসপিটালে ভর্তি রয়েছেন।
কৃষকলীগ নেতা মোখলেছ বকশির ছেলে মো. রায়হান জানান, বাড়ির দরজার মসজিদে মাগরিবের নামাজ শেষে বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে আসার পথে পিছন থেকে রড দিয়ে হঠাৎ মাথায় আঘাত করে একদল দুর্বৃত্ত। এতে অজ্ঞান হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। সেখান থেকে তাকে টেনে কলেজগেট এলাকায় রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর রিকশা চালকরা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখলে আমাদের খবর দেন। তখন আমরা গিয়ে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। তার শরীরের অবস্থা অশঙ্কাজনক হওয়ায় সেখানের চিকিৎসক তাকে ভোলায় প্রেরণ করেন। সেখানেও জ্ঞান না ফেরায় তাকে বরিশাল নিতে হয়। ভোর ৪ টায় তার জ্ঞান ফিরলে তিনি এ ঘটনা আমাদের জানান। এরপর বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে এসেছি। খবর শুনে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন কৃষকলীগ নেতা মোখলেছ বকশির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে তাকে ঢাকার ইউনাইটেড হসপিটালে ভর্তি করান।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, এ ঘটনার সম্পর্কে কেউ আমাদের জানায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...