বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:৪৬
৪৫৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কাঁচা বাজারে আলুর দাম লাহামহীন। সরকার আলুর দাম নির্ধারন করে দিলেও তা মানছে না বিক্রেতারা। প্রশাসনের মনিটরিং, ভ্রাম্যমান আদালতের অভিযানসহ জরিমানা করার পরও মঙ্গলবার নির্ধারিত মূল্যের চাইতে বেশী দামে বাজারে আলু বিক্রি করেছে বিক্রেতারা। এতে করে বাজার করতে এসে সাধারণ ক্রেতারা চরম বিপাকে পড়ছে। তবে আলু বিক্রেতারা বলছে, সরকারি মূল্যে আলু বিক্রি করতে গিয়ে লোকসান গুনতে হচ্ছে।
মঙ্গলবার দুপুরে ভোলা খাল পাড়ে কাঁচা বাজার ঘুরে দেখা যায়,পাইকারি ও খুচরা বিক্রেতারা ইচ্ছা মতো ক্রেতাদের কাছে অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করছে। সরকার নির্ধারিত ৫ কেজি আলু ১৮০ টাকা হলেও ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা পর্যন্ত। আলুর আড়তে অতিরিক্ত দামে বিক্রি করায় অনেক খুচড়া বিক্রেতা আলু কিনতে পারেনি। এমনকি তাদেরকে আলু ক্রয়ের রশিদ দিচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। অতিরিক্ত দামে আলু বিক্রি হওয়ায় নিম্ম আয়ের মানুষ চরম বিপাকে পড়ে চরম ক্ষোভ প্রকাশ করেন।ক্রেতারা বলছে, প্রশাসনের অভিযানের খবর পেলে দোকানীরা নির্ধারনকৃত মূল্যে আলু বিক্রি করলেও তারা চলে গেলেই পরে ইচ্ছে মতো অতিরিক্ত দাম আদায় করছে তাদের কাছ থেকে। পাইকারি আলু ব্যবসায়ীরা বলছে, তারা মোকাম থেকে প্রায় এক সপ্তাহ আগে পরিবহন খরচসহ ৪০ টাকা মূল্যে আলু ক্রয় করেন। কিন্তু সরকার দাম নির্ধারন করে দেওয়ায় বাধ্য হয়েই লোকসান দিয়ে কম দামে আলু বিক্রি করছেন।
ভোলা জেলা কৃষি বিপনন কর্মকর্তা মোস্তফা সোহেল জানান, ভোলার কাঁচা বাজারের দাম নিয়ন্ত্রনে আমরা সার্বক্ষনিক বাজার মনিটরিং এর পাশপাাশি মোবাইল কোর্টের মাধ্যমে যারা অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করছে তাদের জরিমানা করা হয়েছে। সোমবার বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ২ আলু ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ
বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’
কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত