হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:৩৮
৫২২
হাসনাইন আহমেদ মুন্না : ভোলা সদর উপজেলার মেঘনা নদীর তীরে দুই দিনব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়েছে।
উজান আর্ট স্পেসের আয়োজনে শুক্রবার সকালে শীবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকায় কার্যক্রমের শুরু হয়। জল ও জীবন এই প্রতিপাদ্য নিয়ে আর্ট ক্যাম্পে রাজধানী ঢাকা থেকে মোট ১০ জন চিত্রশিল্পী অংশ গ্রহণ করেন।
আয়োজক প্রতিষ্ঠান উজান আর্ট স্পেসের প্রধান মনির উদ্দিন অনিক জানান, ভোলা দ্বীপ জেলা হওয়াতে এখানে জলের উপর নির্ভর করে মানুষের জীবন। তাই জলের উপর জীবনের নির্বাহ, জেলে নৌকা, জাল ও প্রকৃতির অপরুপ সৌন্দর্যই এই আর্ট ক্যাম্পের মূল উপজীব্য। ভোলাতে এই প্রথম এই ধরনের আর্ট ক্যাম্প হচ্ছে। পরবর্তীতে এসব ছবি নিয়ে ঢাকায় একটি প্রদর্শনী করার পরিকল্পনার কথা জানান তিনি।
আর্ট ক্যাম্পে শিল্পী এস এম মিজানুর রহমান, আব্দুর রব খান, অসিম দাস, কাননে জান্নাত, প্রিতম চৌধুরী, রবি দেওয়ান, কুয়াশা বিন্দু, শাহেদ মোহাম্মদ প্রমূখ উপস্থিত ছিলেন। আজ শনিবার পর্যন্ত ক্যাম্পের কার্যক্রম চলবে।
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত