অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলায় প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রচারাঅভিযান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৫

remove_red_eye

৪২০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা ও কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও অধিকার  বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে ভোলায় প্রচারাঅভিযান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ( ১৪সেপ্টেম্বর)ভোলার রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রচার অভিযান শুরু হয়। ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম এর যৌথ আয়োজনে ও নারীপক্ষের অধিকার এখানে, এখনই (জঐজঘ-২) প্রকল্প সহযোগীতায়  এই  প্রচার অভিযান এর আয়োজন করা হয়। সকালে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন তালুকদার  এর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কেন্দ্রর ডা. মাহাতাব উদ্দিন তালুকদার।   
এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর প্রধান নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু, তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম প্রধান সম্মনয়কারী আব্দুল্লাহ নোমান,সদস্য রিয়া,মিরাজ,তাবাসুম,বর্ষা ও জেরিন। প্রচার অভিযানে ৬ষ্ঠ থেকে ৮ অষ্টম শ্রেনী পর্যন্ত ১৫০ জন শিক্ষার্থী এতে অংশ নিবে। প্রচারাঅভিযানে শিক্ষার্থীদের  বয়ঃসন্ধিকাল ও এ সময়ে করনীয় কি,স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান অর্জন ও কৈশোরকালীন সময়ে সেবা সম্পর্কে ধারনা প্রধান করা হবে। এছাড়াও বয়ঃসন্ধিকাল, বয়ঃসন্ধিকালের পরিবর্তন,কিশোরীদের মাসিক বা ঋতু¯্রাব, কিশোরদের স্বপ্নদোষ, বাল্যবিবাহ,জেন্ডার বিষয়ে আলোচনা করা হয়ে থাকে।আলোচনা সভায় বক্তরা বলেন, আজকের কিশোর, তরুণ ও যুবরাই আগামীর পরিবার, সমাজ ও দেশের চালিকাশক্তি। তাদের সুস্থ, সবল ও কর্মক্ষম করে জাতি গঠনের কোনো বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেছেন বক্তারা।
সভায় বক্তারা জানান,টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জন করতে হলে সব বয়সি মানুষের সক্ষমতার পূর্ণাঙ্গ বাস্তবায়নের পাশাপাশি সবার অধিকার, বিশেষত প্রজনন অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের দেশের প্রেক্ষাপটে সামাজিক রীতিনীতি ও বিশ্বাস অনেক ক্ষেত্রেই তরুণ নদের প্রজন্মের প্রজনন অধিকার ও স্বাস্থ্য সেবা বাধাগ্রস্ত করে। এ থেকে উত্তরণের জন্য  কিশোর-কিশোরী ও তরুনদের সচেতন করে গড়ে তুলতে হবে হবে জানান।    

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...