বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:৪৫
৪১০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ব বাংলাদেশে পরিনত হবে। আজকে যারা প্রশিক্ষনের মাধ্যমে সেলাই মেশিন পেয়েছেন তারাও স্ম্ার্ট বাংলাদেশ বিনির্মানে একেকটি হাতিয়ার। নিজেদের স্বাবলম্বি হওয়ার পাশাপাশি আপনাদের মাধ্যমেও গড়ে উঠবে অসংখ্য দক্ষ হাত। বুধবার সকালে ব্যাংকের হাট গ্রামীন জন উন্নয়ন সংস্থার ভবনের হলরুমে অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন। তিনি আরো বলেন বাংলাদেশ সরকার চায় দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক। গ্রামীন জন উন্নয়ন সংস্থা যে ভাবে তৃনমুলের মানুষদের নিয়ে কাজ করে তাতে ভোলার মানুষের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নে বড় ভুমিকা রাখছে। প্রশিক্ষনার্থীদের উদ্যেশ্যে বলেন আপনারা এখন প্রশিক্ষিত দক্ষহাত এতে করে আপনাদের সম্মান বেড়েছে, মর্যাদা বেড়েছে আপনাদেরকে সাহসের সাথে সামনে এগিয়ে যেতে হবে। নিজেদের পরিবারের উপার্জনের একটি হাত বেরেছে। এ সুযোগটি করে দিয়েছে গ্রামীন জন উন্নয়ন সংস্থা। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি-ইউই প্রকল্পের সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা নারীদের মাসব্যাপি প্রশিক্ষন শেষে বিনামূল্যে ৫০টি সেলাই মেশিন বিতরণের আয়োজন করে। গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হেসেন মহিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সহকারি কমিশনার, দীপক ত্রিপুরা, বক্তব্য রাখেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক হুমায়ুন কবীর, মাইক্রেফিন্যান্স পরিচালক জাকির হোসেন, প্রকল্প পরিচালক আবু বকর। অনুষ্ঠান পরিচালনা করেন হিসাব এন্ড অর্থ মোঃ মোস্তফা কামাল। প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সুমি আক্তার, খাদিজা বেগম ও লাইজু বেগম। পরে প্রশিক্ষনার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরন করা হয় ও তাদের তৈরীকৃত পোষাকের ষ্টল পরিদর্শন করেন অতিথিরা।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত