অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলা নসিমন দূর্ঘটনায় আরো এক নির্মান শ্রমিকের মৃত্যু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১:২৮

remove_red_eye

৩২৯

শফিক খাঁন : ভোলায় নসিমন গাড়ি উল্টে আহত মঞ্জুর আলম (৩৭) মৃত্যু বরন করেন । সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল নেওয়ার পথে কুমিল্লার দাউদকান্দি নামক স্থানে পৌছালে রোগী বহনকারী গাড়ি (এ্যাম্বুলেন্স) মধ্যেই তার মৃত্যু ঘটে ।

নিহত মঞ্জুর আলমের চাচাত ভাই মোঃ শাহে আলম মৃত্যুর বিষয়ে তথ্যটি নিশ্চিত করেন। নিহত মঞ্জুর আলমের মরদেহ একই এম্বুলেন্সে ভোলার উদ্দেশ্যে ফিরিয়ে নেয়া হচ্ছে বলে জানান তিনি। 

নসিমন দুর্ঘটনায় এ নিয়ে মোট দুইজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আছেন আজিজুল ইসলাম। তাকেও শেবাচিম হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে (ঢামেক) রেফার্ড করা হয়েছে।

এছাড়াও বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া আজিজুল কে ঢামেকে রেফার্ড করা হয়েছে।  

প্রকাশ থাকে যে সেমবার  সকালে শিবপুর ইউনিয়ন থেকে একটি নসিমন গাড়িতে করে ঢালাই এর মিকচার মেশিন নিয়ে ১০-১২ জন শ্রমিক দৌলতখান উপজেলায় যাচ্ছিলেন। নসিমন গাড়িটি বাংলাবাজার এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গিয়ে দূর্ঘটনায় পতিত হয়। 

এ বিষয়ে দৌলত খাঁন  থানার অফিসার ইনচার্জ সত্যরঞ্জন  বলেন সকালে নসিমন দূর্ঘটনায় গুরুতর আহত মঞ্জুর আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে কুমিল্লার দাউদ কান্দি পর্যন্ত পৌছলে এ্যাম্বুলেন্সেই তার মৃত্যু ঘটে। মঞ্জুর আলমের মরদেহ পথিমধ্য থেকে ভোলার উদ্দেশ্যে নিয়ে আশা হচ্ছে। 

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...