অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় নসিমন উল্টে এক শ্রমিক নিহত : আহত-৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:৪৫

remove_red_eye

৩৭৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা সদর উপজেলায় নসিমন উল্টে মো. আল আমিন (৩৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। নিহত আল আমিন সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মো. রুহুল আমিনের ছেলে। এ ঘটনায় তার সাথে থাকা আরো পাঁচজন শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে সদর উপজেলা থেকে একটি নসিমনে করে ঢালাইয়ের মিক্সার মেশিনসহ ১০-১৫জন নির্মাণ শ্রমিক দৌলতখান উপজেলায় কাজে যাচ্ছিলেন। এসময় বাংলাবাজার এলাকার ব্রিজ থেকে নামার সময় নসিমনটি উল্টে ৬জন শ্রমিক গুরুতর আহত হয়। আহতরা হলেন মঞ্জু (৩০), মো. বাবুল (৪৫), নুরউদ্দিন (৩৯), আব্দুল্লাহ (২২) ও আজিজল (৬০) ও মো. আল আমিন (৩৫) । এদের সকলের বাড়ি শিবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে।
পরে খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল আমিন নামের এক শ্রমিক মারা যায়।
ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. লিটন আহমেদ সাংবাদিকদের জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে আহতের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে। পরে সেখানে এক জনের মৃত্যু হয়।
ভোলা সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, নসিমন উল্টে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো পাঁচ শ্রমিক গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থল যেহেতু ভোলা সদর ও দৌলতখান থানার সীমানাবর্তী এলাকা। তাই ঘটনাস্থল নির্ধারণ করে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।    

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...