অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে শিক্ষা অফিসের হিসাব সহকারীর বাসায় দুর্র্ধষ চুরি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:৩৯

remove_red_eye

৩৮৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার লালমোহনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মো. রিয়াজ উদ্দিনের বাসায় দূর্ধষ চুরি হয়েছে। রবিবার রাত ৮টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওইসময় রিয়াজ উদ্দিনের বাসা খালি ছিল। ঘটনার সময় ধাওয়া করে বাড়ির সামনের পুকুর থেকে চক্রের এক সদস্যকে আটক করেছে স্থানীয়রা। সে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার গৌরিপুর ইউনিয়নের পইকখালি গ্রামের আব্দুল মোতালেব চৌকিদারের ছেলে আলামিন। ভান্ডারিয়ার পইকখালি গ্রামের আরো দুই সহযোগী মিরাজ ও ইব্রাহিম পালিয়ে যায়।
প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মো. রিয়াজ উদ্দিন জানান, তার স্ত্রী বাবার বাড়িতে গিয়েছিল। তিনিও বাসার বাইরে ছিলেন। এই সুযোগে বাসার গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ৩টি রুমের আলমিরার ড্রয়ার ভেঙ্গে নগদ ১লক্ষ ২০ হাজার টাকা ও ৮ভড়ি স্বর্ণালংকার নিয়ে যায়। এসময় তাদের এক সদস্যকে রাস্তায় পাহারা দেওয়া অবস্থায় সন্দেহ হয় স্থানীয়দের। পরে তাকে ধাওয়া করলে সে পুকুরে ঝাঁপ দেয়। পুকুর থেকে আলামিন নামে এই সদস্যকে আটক করে লালমোহন থানা পুলিশের হাতে তুলে দেয়। লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, আটক আলামিনের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় ২০১৪ সালে চুরির মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, দুইদিন আগে তারা ৩জন মিরাজের শ্বশুর বাড়ি তজুমদ্দিন আসে। সেখান থেকে রবিবার সন্ধ্যার দিকে লালমোহন প্রবেশ করে এ ঘটনা ঘটায়। তাদের বিরুদ্ধে চুরির চেষ্টার মামলা করা হয়েছে।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...