অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৬ই মে ২০২৬ | ২২শে বৈশাখ ১৪৩৩

ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:৩৯

remove_red_eye

৩০৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা সদর উপজেলায় বাবার চার্জে দেয়া অটোরিকশার সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলে মো. রিয়াদ (১১)  তৃতীয় শ্রেণির স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রিয়াদ ভোলার ইলিশা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মো. টুলু মাতাব্বরের ছেলে ও স্থানীয় তালুকদার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। আজ শনিবার (০৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে তাদের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও নিহতের চাচাতো ভাই মো. রিয়াজ সাংবাদিকদের জানান, দুপুরের দিকে রিয়াদের ঘরের সামনে তাঁর বাবার অটোরিকশাটি চার্জে দেয়া ছিলো। এ সময় রিয়াদ অটোরিকশার পাশ দিয়ে যাওয়া সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাঁর মা দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে  চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী গ্রেফতার

মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী গ্রেফতার

ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু

ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু

যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম

যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম

দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা

দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা

ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত

ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত

আরও...