অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে কামিল মাদরাসার চার তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:১০

remove_red_eye

৩৮০

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার চার তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার মাদ্রাসা শিক্ষাকে যুগউপযোগী করেছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সাথে মাদ্রাসা শিক্ষার বৈষম্য ও সুযোগ সুবিধা দূর করেছেন। এখন মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকগণ সমসুযোগ পাচ্ছে। এর অবদান একমাত্র শেখ হাসিনার। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মাদ্রাসার ভবন তৈরী হয়েছে বর্তমান সরকারের আমলে।
এমপি শাওন আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী। ভবিষ্যত প্রজন্মকে সুশিক্ষিত করতে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন তিনি। আওয়ামীলীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ ও ল্যাপটপ দিয়ে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলছেন। পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করা হবে।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও: মুহাম্মদ মোশাররফ হোসাইন, জমিয়াতুল মোদারেছিন লালমোহন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও: জাফর আহমেদ, বদপুর ইউপি চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকারসহ আরো অনেকে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...