অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার ইলিশায় শহর রক্ষা ব্লকবাঁধে ধস, ঠেকাতে কাজ করছে পানি উন্নয়ন বোড


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:১১

remove_red_eye

৫৭২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মেঘনার তীব্র ¯্রােতের আঘাতে ভোলার ইলিশা লঞ্চঘাটের প্রায় ৭০ মিটার এলাকার বøকবাঁধে ধস দেখা দিয়েছে। দুই দিনের ¯্রােতে ধসে গেছে বাঁধের চার লেয়ার বøক ও ৫ লেয়ার বালুভর্তি জিও ব্যাগ। এতে হুমকির মুখে পড়েছে ভোলা শহররক্ষা বাঁধ, ইলিশা লঞ্চ ও ফেরিঘাট সহ ৩টি ইউনিয়নের বাসিন্দারা। এদিকে ধসের শুরুতেই পানি উন্নয়ন বালুভর্তি জিওব্যাগ ফেলে ধস রোধে চেস্টা চালাচ্ছে।  
বুধবার সকাল হর্ঠাৎ করেই ভোলার ইলিশা লঞ্চঘাটের দক্ষিণ পাশে দুটি স্থানে ৪৫ মিটার ও ২৫ মিটার সিসি বøকে ধস দেখা দেয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজান থেকে নেমে আসা পানির তীব্র ¯্রােতের কারণে ওই দুটি স্থানের নিচ থেকে সিসি বøক ও জিও ব্যাগ ধেবে যায়। ¯্রােতের তীব্রতা বড়ার সাথে সাথে বাড়তে থাকে সিসি বøক ধসের পরিমানও। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চার লেয়ার সিসি বøক ও  পাঁচ লেয়ার বালু ভর্তি জিওব্যাগ ধসে যাওয়ায় হুমকির মুখে পড়ে ভোলা শহর রক্ষা বাঁধের ইলিশা অংশ। বøক ধসের স্থান থেকে বেড়িবাঁধের দূরত্ব মাত্র ১৫ ফিট হওয়ায় ভাঙ্গন আতঙ্কে রয়েছে ইলিশাসহ উত্তর ভোলার ৩ ইউনিয়নের বাসিন্দারা। বড় ধরনের ক্ষয় ক্ষতি এড়াতে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি তাদের।
ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন জানান, ধস দেখা দেওয়া বøাকবাঁধ থেকে বেড়িবাঁধের দূরত্ব ১০ থেকে ১৫ ফুট। তাৎক্ষণিক এই ধস ঠেকাতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তিনি।  
এদিকে মূল বাঁধের ধস ঠেকাতে বৃহস্পতিবার প্রথম দিনেই বালুভর্তি ১২ হাজার জিওব্যাগ ডাম্পিং করেছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ধস ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত ঝুঁকি থাকবে ততক্ষণি জিওব্যাগ ডাম্পিং করা করা হবে। পরবর্তী শুস্ক মৌসুমে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে।  
মেঘনার ভাঙন থেকে রক্ষায় ২০২১ সালে ৩৩৫ কোটি টাকা ব্যয়ে ভোলার ইলিশা ও রাজাপুরে ৪ কিলোমিটার এলাকায় বøক বাঁধ স্থাপন করে পানি উন্নয়ন বোর্ড। কাজ শেষ হওয়ার দুই বছরের মধ্যে  ইলিশা ঘাট এলাকায় ৭০ মিটার বøক বাঁধে ধস দেখা দেয়।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...