অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় আন্তঃজেলা চোর চক্রের হোতা সুমন গ্রেফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:২৮

remove_red_eye

৫৬৯

একটি প্রাইভেটকার টাওয়ারের ৮টি ব্যাটারি ও নানা সরঞ্জাম উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় মুঠোফোন কোম্পানি গ্রামীণ ফোনের টাওয়ার থেকে ব্যাটারি চুরির দায়ে আন্তঃজেলা চোরচক্রের হোতা সুমন ইকবাল (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সুমন পটুয়াখালী জেলার গলাচিপা থানার বাসিন্দা। এসময় পুলিশ এদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, টাওয়ারের ৮টি ব্যাটারি, একটি সেলাই রেঞ্জ, ড্রিল মেশিন, তালা খোলার ক্যমিকেল, একটি মোবাইল ফোনসহ আরও কিছু মালামাল জব্দ করে। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আছাদুজ্জমান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২ সেপ্টেম্বর ভোলার বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথা এলাকায় অবস্থিত গ্রামীণ ফোনের টাওয়ারে কাজ করতে আসেন মো. শাহিনসহ কয়েকজন শ্রমিক। কাজ শেষে টাওয়ারের কক্ষের দরজার পাসওয়ার্ড তারা নিজের আয়ত্তে নিয়ে সংরক্ষণ করে চলে যান। এরপর ৩ সেপ্টেম্বর তারা টাওয়ারের চারটি ব্যাটারি এবং পরে লালমোহন উপজেলা থেকে আরো একটি টাওয়ারের চারটি ব্যাটারি নিয়ে চলে যান।
এ ঘটনায় সেদিন গ্রামীণ ফোনের সিকিউরিটি অডিট অফিসার মো. আলতাফ হোসেন মাহমুদ বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আলোকে একই দিনে বোরহানউদ্দিন থেকে শাহিন, জামাল শেখ, মনছুরসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে আন্ত জেলা চোর চক্রের হোতা সুমন ইকবালকে মঙ্গলবার ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে চুরি হওয়া আটটি ব্যাটারিও উদ্ধার করা হয়।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...