অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় রবিন চৌধুরীর নেতৃত্বে বিশাল শুভেচ্ছা মিছিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৩ রাত ১১:১২

remove_red_eye

৮২৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের ভোলায় আগমন উপলক্ষে তাদের শুভেচ্ছা জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরীর নেতৃত্বে বিশাল শুভেচ্ছা মিছিল করেছে ওই অঙ্গ সংগঠনটির  নেতাকর্মীরা।
মঙ্গলবার ৫ সেপ্টেম্বর দুপুরে ভোলা সরকারি স্কুলের সামনে থেকে কয়েক হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি বের হয়। পরে তা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
 পুরো মিছিলটি সুশৃঙ্খলভাবে ব্যানারে সুসজ্জিত হয়ে বের হয়।শ্লোগানে মুখরিত পুরোটা সময় কেন্দ্রীয় নেতাদের রবিন চৌধুরীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাবন্দি থেকে মুক্তি,সরকারের পদত্যাগ সহ ১ দফা দাবির বিষয় উঠে আসে।
এছাড়াও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের গাড়ির বহরকে ঘিরেও চলে ¯েøাগান। সেই ¯েøাগানে মুনতাসির আলম রবিন চৌধুরী কে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দেখতে চাওয়ার বিষয়টি কেন্দ্রীয় নেতাকর্মীদের জানান দেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
ওই গাড়ির বহরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন , রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসাইন, রফিকুল ইসলাম রফিক, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ রাসেল,সহ-সাংগঠনিক মো. মুজাহিদুল ইসলাম মুজাহিদ, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সহ শিল্প বিষয়ক সম্পাদক ইব্রাহীম ভুইয়া সাগর উপস্থিত ছিলেন।
এসময় শুভেচ্ছা মিছিলে উপস্থিত ছিলেন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন মনির, লুকু চৌধুরী, এবিএস সালাম, মীর মোস্তাফিজুর রহমান রনি,দপ্তর সম্পাদক হারুন অর সুমন,জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা বশার চৌধুরী, যুগ্ম সম্পাদক সফি,কামাল মোল্লা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিয়ান চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুমন,লিটনসহ বিভিন্ন উপজেলা, পৌর ও ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মীরা।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...