অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে দুই মাসের শিশুসহ মায়ের মর্মান্তিক মৃত্যু

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:০৪

remove_red_eye

৩৭৯

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে পুকুরে মুখ ধুতে গিয়ে পানিতে ডুবে দুই মাসের শিশুসহ মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকার গাইন বাড়িতে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন মোসা. রিপা আক্তার (২৭) এবং তার দুই মাসের শিশু কন্যা মোসা. ফাতেমা।
মৃতদের স্বজনরা জানান, রিপা তার স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করতেন। ছোট মেয়ে ফাতেমা জন্ম নিলে তিনি লালমোহনের চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ এলাকার বাবার বাড়িতে বড় সন্তানসহ এসে থাকতে শুরু করেন। রিপা আক্তার ওই এলাকার মো. নসু গাইনের মেয়ে। গত বেশ কয়েকদিন ধরে শিশু ফাতেমা নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। অসুস্থ ছিলেন রিপা আক্তারও। মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে শিশু ফাতেমাকে নিয়ে বসতঘর সংলগ্ন পুকুরে মুখ ধুতে যান রিপা। এ সময় পা পিছলে মেয়েসহ পুকুরে পড়ে যান তিনি। এর কিছুক্ষণ পর তার ছোট ভাই হৃদয় পুকুরে মুখ ধুতে গিয়ে রিপা আক্তার ও তার দুই মাস বয়সী শিশু ফাতেমাকে ভাসতে দেখেন। তাদের এ অবস্থায় দেখে হৃদয় চিৎকার দিলে প্রতিবেশীরা এসে পুকুর থেকে রিপা আক্তার ও তার মেয়ের মরদেহ উদ্ধার করেন। দীর্ঘদিনের অসুস্থতার কারণে শরীর দুর্বল থাকায় পানিতে পড়ার পর আর সেখান থেকে উঠতে না পারায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্বজনরা।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...